Header Ads 02

শান্ত খান এর “বুবুজান” হয়ে আসছেন মাহিয়া মাহি।

 শান্ত খান এর “বুবুজান” হয়ে আসছেন মাহিয়া মাহি।


আসছে ১৭ই ফেব্রুয়ারী মুক্তি পেতে যাচ্ছে মাহিয়া মাহি এবং শান্ত খান অভিনীত “বুবুজান” নামের একটি সিনেমা। যেই সিনেমাটি প্রযোজনা করেছেন শাপলা মিডিয়া। এই মুভিটির মধ্যে আমরা দেখতে পাবো শান্ত খান এর বড় বোন এর চরিত্রে অভিনয় করছেন মাহিয়া মাহি। এছাড়া শিবা শানু সহ আরও অনেকে রয়েছে সিনেমাটিতে। সিনেমাটি পরিচালনা করেছেন শামিম আহমেদ রনি। ইতিমধ্যেই এই সিনেমার ট্রেইলার মুক্তি পেয়েছে। যদিও ট্রেইলার দেখার পর এক এক জন দর্শক এক এক রকম প্রতিক্রিয়া দেখাচ্ছেন। এখন দেখার বিষয় সিনেমাটি সিনেমা হলে কেমন ব্যবসা করতে পারে কিংবা কতটা দর্শক টানতে পারে। 


এর আগে শান্ত খান অভিনীত আরও বেশ কিছু সিনেমা মুক্তি পেয়েছে যার মধ্যে প্রেমচোর, টুঙ্গিাপাড়ার মিয়াভাই এবং বিক্ষোভ উল্লেখযোগ্য। শান্ত খান এর প্রথম সিনেমা প্রেমচোর এবং তিনি ইতিমধ্যে বিক্ষোভ মুভির মাধ্যমে কোলকাতার শ্রাবন্তী এর সাথে জুটিবেধে অভিনয় করেছেন। এছাড়া তার আরও বেশকিছু মুভি মুক্তির কথা রয়েছে। বলে রাখা ভালো এখন পর্যন্ত শান্ত খান এর কোন মুভি হিট এর তকমা কিংবা দর্শক মহলে প্রশংসা কুরাতে পারেনি। এখন দেখার বিষয় বুবুজান দিয়ে তিনি দর্শকদের মন জয় করতে পারেন কিনা। 




একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ