“ফ্রাইডে” এর টিসার মুক্তি, বিন্জ এর আরও একটি ধামাকা
বিন্জ বাংলাদেশের একটি ওটিটি প্লাটফর্ম। যদিও অনেকদিন ধরে তারা কন্টেন্ট নির্মান করে যাচ্ছেন কিন্তু কেন যেন কোন কন্টেন্ট এর জন্য তারা আলোচনায় আসতে পারছিলেন না। গত বছরের শেষের দিকে এসে শিহাব শাহিন এর “মায়াশালিক” দিয়ে তুমুল আলোচনায় আসেন। এবং সেই সিরিজটি ছিল তাদের তখন পর্যন্ত সবচেয়ে বেশি ভিউ পাওয়া কোন কন্টেন্ট। কিন্তু ২০২৩ সালের শুরুর দিকে তারা মুক্তি দেয় ভিকি জাহেদ এর “দ্যা সাইলেন্স”। এবং যেটা তাদের পুর্বের মায়াশালিক এর রেকর্ড ভেঙ্গে দেয়। এবং দর্শক মহল থেকে শুরু করে, বিভিন্ন শিল্পী কলাকুশলীরাও ভুয়শী প্রশংসা করে থাকেন। সেটার রেশ কাটতে না কাটতে আজ তারা মুক্তি দিল এসময়ের আরও এক জনপ্রিয় পরিচালক রায়হান রাফীর পরিচালনায় নির্মিত থ্রিলিং ওয়েব সিরিজ “ফ্রাইডে” এর টিসার।
বিন্জ ইউটিউব চ্যানেল থেকে সংগৃহীত ভিডিও: ফ্রাইডের টিসার।
টিসার মুক্তির পরপর থেকেই দর্শক মহল এবং সোসিয়্যাল মিডিয়াতে এই ২৫ সেকেন্ডের টিসার নিয়ে রীতিমতো ব্যাপক আলোচনা এবং দেখার আগ্রহ তৈরী হয়ে গেছে। টিসার এর মধ্যে কিছুই তেমন পরিস্কার করে বোঝা যাচ্ছেনা। কিন্তু একটা বিষয় বোঝা গিয়েছে, সেটা হলো একটি পরিবার এর উপর কোন এক মহলের অমানবিক নির্যাতন এর কোন গল্প এখানে পরিচালক বলতে চেষ্টা করেছেন। এই ওয়েব সিরিজটিও একটি সত্যঘটনা থেকে উৎসাহীত কোন গল্প। টিসার এর শুরুতে আমরা দেখতে পাবো একটি পরিবারের পাঁচ সদস্য একসাথে আছেন। এবং তাদের প্রত্যের মুখে বিভিন্ন রকম আঘাত এর চিহ্ন। এবং তমা মির্জা নাসিরউদ্দিন খান এর একটি বাধাই করা ফ্রেমের ছবি নিয়ে একটি চেয়ার বসে আছেন। এবং তার পাশে একটি অল্পবয়স্ক ছোট একটি মেয়েও দাড়িয়ে আছে।
![]() |
| ছবিটি রায়হান রাফীর ফেসবুক থেকে নেয়া হয়েছে। |
এই ওয়েব সিরিজটিতে মুলত অভিনয় করেছেন, তমা মির্জা, নাসির উদ্দিন খান, ফারজানা ছবি সহ আরও অনেকে। সিরিজটি খুব শিগ্রই মুক্তি পেতে যাচ্ছে বিন্জ ওটিটি প্লাটফর্মে। টিসারটি রায়হান রাফী তার ফেসবুক ওয়ালে পোস্ট করেন এবং ক্যাপশনে লিখেন, “মানুষের চেয়ে বড় জানোয়ার এই পৃথিবীতে আর কেউ নাই।” এর আগে রায়হান রাফী তার পরান, দামাল এবং পোড়মন ২ দিয়ে ব্যাপক আলোচনা এবং সাফল্য পেয়েছেন। এখন দেখার অপেক্ষা “ফ্রাইড” কতটা মন কাড়তে পারে দর্শকদের।






0 মন্তব্যসমূহ