Header Ads 02

Christy মুভির ট্রেলারেই বাজিমাত

 Christy মুভির ট্রেলারেই বাজিমাত

মালায়ালাম সিনেমা Christy যেটার ট্রেইলার মুক্তির পর ব্যাপক উৎসাহ এবং উত্তেজনা শুরু হয়েছে মুভিটি নিয়ে। 





মালায়ালাম সিনেমা মানেই যেন এখন সিনেমা ভক্তদের জন্য ভিন্ন কিছু। হয়তো ধুন্ধুমার ফাইট কিংবা ততটা গ্রালামরস থাকে না। কিন্তু মালায়ালাম সিনেমার গল্প এবং চিত্রনাট্য যেন ইন্ডিয়ান সকল সিনেমাকে হার মানাবে। বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে আসছে ১৭ ফেব্রুয়ারী মুক্তি পেতে যাচ্ছে মালায়ালাম নতুন একটি সিনেমা। গতকাল ১০ ফেব্রুয়ারী মুক্তি পেয়ে গেল এই মুভির ট্রেইলার। টিসার মুক্তির পর থেকেই এই সিনেমার হাইপ অনেক বেড়ে গিয়েছিল। এইবার ট্রেইলার মুক্তির পর যেন দর্শক দের আর তর সইছে না। সোসিয়্যাল মিডিয়া জুড়ে শুধু এই সিনেমা দেখার জন্য ভক্ত অনুরাগীদের অপেক্ষার এবং ভালোবাসার ছড়াছড়ি।








একটি সত্য ঘটনা থেকে অনুপ্রানিত হয়ে বানানো হয় এই সিনেমাটি। রোমান্স এবং ড্রামাটিক এই মুভিটি মুলত একটি ছেলে তার বয়সে বড় এক সিনিয়র এর প্রেমে পড়ে যায়। এবং শুরুতে সবাই সেই বিষয়টি গুরুত্ব না দিলেও একটা সেই বিষয়টি সমাজে জানাজানি হবার পর, আর কেউ মেনে নিতে রাজি হয়না। এরপর আসলে কি হয়। তারা তাদের জীবনে কি কি প্রতিকুলতার মধ্য দিয়ে যায়। এবং তাদের এই সিনিয়র জুনিয়র ভালোবাসার শেষটা আসলে কেমন হয়। সেই পুরো গল্পটি আসতে যাচ্ছে আগামী ২৭ ফেব্রুয়ারী।






সিনেমাটি পরিচালনা করেন আলভিন হেনরি। এবং এই তিনি নিজেই এই সিনেমার গল্পটি সাজিয়েছেন। এছাড়া সিনেমাটিতে অভিনয় করেছেন, মালাভিকা মোহানা, ম্যাথিও থমাস, জয় ম্যাথিও সহ আরও অনেকে। 





একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ