Header Ads 02

অবশেষে চলে এল LCU এর ফার্স্ট লুক পোস্টার

filmer feriwala
LCU 10 min short film Poster

LCU এর মানে টা সিনেমাবোদ্ধারা খুব ভালো করেই জানেন। অথবা যারা সিনেমার খোজ খবর রাখেন তাদের কাছে LCU এর মানে বোঝানোর কিছুই নেই। Lockesh Cinematic Universe যার সংক্ষিপ্ত রুপ হলো LCU.

 

Filmer feriwala
LCU Charecter Poster


LCU এর যাত্রাটা শুরু হয় কাইথি সিনেমা থেকে। যেই সিনেমাটিতে কোন নায়িকা ছাড়া সুপার ডুপার হিট। এবং এক রাতেই সিনেমা শেষ। তারপর ভিক্রাম, এবং সর্বশেষ LEO সিনেমার মাধ্যমে এর তৃতীয় যাত্রা সম্পন্ন হয়। এবং পরবর্তীতে Kaithi 2, Rolex, Vikram 2 সহ আরও বেশ কয়েকটি সিনেমা আসবে একের পর এক।  

Filmer feriwala


তারই ধারাবাহিকতায়, অবশেষে চলে এলো LCU এর অরিজিন শর্ট ফিল্মের ফার্স্ট লুক পোস্টার। ১০ মিনিটের এই শর্ট ফিল্মে লোকেশ সিনেম্যাটিক ইউনিভার্সের অরিজিন দেখানো হবে। কিভাবে এই ইউনিভার্সের সকল মুভি একে অপরের সাথে কানেক্টেড সেটাও দেখানো হতে পারে এখানে।

Filmer feriwala

এখন দেখার বিষয়, কি কি চমক আছে আর থাকতে পারে৷ তবে লোকেশ কানাগারাজ অবশ্যই এমন কোন ধামাকা নিয়ে আসতে যাচ্ছেন, যেটা হয়তো আরও কিছু সারপ্রাইজ হসেবে থাকবে, আবার এটাও হতে পারে, তিনি জাস্ট হিন্ট দেবে কিন্তু কিছুই দেখাবে না। আবার এটাও হতে পারে, শুধু মাত্র মার্কেটিং পলিসি ছাড়া আর কিছুই না। সেটা এখন সময়ের ব্যাপার মাত্র।  

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ